News71.com
 International
 10 Aug 19, 11:53 AM
 162           
 0
 10 Aug 19, 11:53 AM

ভারতের কেরালায় বন্যা ও ভূমি ধসে ২৮ জনের প্রাণহানি।।

ভারতের কেরালায় বন্যা ও ভূমি ধসে ২৮ জনের প্রাণহানি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। টানা ভারী বর্ষণ এবং নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতিল করা হয় বেশ কিছু ট্রেনের সিডিউল। কেরালার সামগ্রিক অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। বন্যার কবলে পড়ে সবচেয়ে খারাপ অবস্থা কোচির। আগামী রবিবার বিকাল তিনটা পর্যন্ত কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে।

কেরালার ওপর দিয়ে প্রবাহিত পেরিয়ার নদী এবং কোচি বিমানবন্দরের পাশের একটি খালের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার কবলে পড়ে নিহতের পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩৫০ জন মানুষ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কেরালায় আগামী কয়েকদিন আরও ভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রদেশটির ওয়েনাড, ইডুক্কি, মালাপ্পুরম এবং কোজিকোড জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে রাজ্য সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন