News71.com
 International
 10 Aug 19, 11:54 AM
 162           
 0
 10 Aug 19, 11:54 AM

হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না॥আমেরিকাকে চীন

হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না॥আমেরিকাকে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ চীন আবারো হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। হংকংয়ে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা গতকাল শুক্রবার যখন তিনদিনব্যাপী বিক্ষোভের কর্মসূচি নিয়ে বিমানবন্দরে জড়ো হয়েছে তখন এ হুঁশিয়ারি দিল চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার ক্রমাগত হস্তক্ষেপের বিষয়টি চীনের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এমনকি হংকংয়ের দেশপ্রেমিক জনগণও বিষয়টি ভালো চোখে দেখছে না বলে তিনি মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগসের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় হুয়া চুনিং এ মন্তব্য করলেন। চীন হংকংয়ের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎকারী একজন মার্কিন কূটনীতিকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেয়ার পর ওরট্যাগস বেইজিংকে ‘হিংস্র সরকার’ বলে অভিহিত করেছিলেন। মার্কিন মুখপাত্র এক বিবৃতিতে বলেছিলেন, একজন মার্কিন কূটনীতিকের ব্যক্তিগত তথ্য, ছবি, তার সন্তানদের নাম ইত্যাদি প্রকাশ করে দেয়া একটি হিংস্র সরকারের পক্ষেই সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন