News71.com
 International
 10 Aug 19, 11:56 AM
 167           
 0
 10 Aug 19, 11:56 AM

তুরস্ক-রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু।।

তুরস্ক-রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক-রাশিয়ার মধ্যে ভিসামুক্ত ভ্রমণ শুরু হয়েছে। ভিসা ছাড়াই এই দুই দেশে প্রবেশ করতে পারবেন দেশ দুটির নারগিরকরা। গত বুধবার (৭ আগস্ট) থেকে এই পদ্ধতি চালু করেছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অফিসিয়াল ও চাকরিজীবী ছাড়াও আন্তর্জাতিক চালকদের জন্যও এই পন্থা বৈধ। এর মধ্যে তুরস্কের বিশেষ পাসপোর্টধারীরাও রয়েছে। ভিসা চুক্তি ২০১০ সালে করা হলেও ২০১৯ সালের ৭ আগস্ট আংশিক পুনঃআইন কার্যকর করা হয়েছে। এর আগে ২০১৫ সালের শেষের দিকে তুর্কি-রাশিয়া সীমান্তে রাশিয়ার একটি বিমান নামা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাময়িকভাবে ভিসামুক্ত কার্যক্রম স্থগিত করে মস্কো। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ কার্যক্রমটি (ভিসামুক্ত) পুনরায় শুরু করার আদেশ দেন। এ ঘোষণার পর রাশিয়ার প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন