News71.com
 International
 10 Aug 19, 12:47 PM
 182           
 0
 10 Aug 19, 12:47 PM

আবারও জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া ।।

আবারও জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া আজ শনিবার আবার জাপান সাগর লক্ষ্য করে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ নিয়ে গত দুই সপ্তাহ’র কিছু বেশি সময়ের মধ্যে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র থেকে প্রকাশিত এ খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হলে তা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের পক্ষ থেকে ‘একটি সুন্দর চিঠি’ গ্রহণ করার পর পিয়ংইয়ং’র পক্ষ থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ খবর প্রকাশিত হলো।ট্রাম্প বলেছেন, কিম ওই চিঠিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার চলমান যৌথ সামরিক মহড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

আজকের এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কিম জং-উনের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছেন। চিঠিটিকে তিনি ‘অত্যন্ত ইতিবাচক চিঠি’ আখ্যায়িত করে বলেন, তিন পৃষ্ঠার চিঠিটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দর। খুব শিগগিরই কিমের সঙ্গে আবার আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন