
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরকে ভাগ করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর করেন তিনি। এর ফলে রাজ্যে ভেঙে তৈরি হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ প্যাটেলের জন্মদিনে আত্মপ্রকাশ করবে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী জম্মু ও কাশ্মীরে থাকবে ১০৭ আসনের বিধানসভা। পরে তা বাড়িয়ে ১১৪ করা হবে। ২৪টি আসন খালি থাকবে কারণ তা পাক অধিকৃত কাশ্মীরে পড়ছে। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কোনও বিধানসভা থাকবে না। সেটি হবে চণ্ডীগড়ের মতো। নরেন্দ্র মোদী বলেন, জম্মু ও কাশ্মীরে এবার উন্নয়ন হবে। আমার মনে হয় এটি আজীবন কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে না। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থাকবে।