News71.com
 International
 10 Aug 19, 12:59 PM
 182           
 0
 10 Aug 19, 12:59 PM

ইয়েমেনে নতুন করে সংঘর্ষ॥৮ বেসামরিক নাগরিক নিহত

ইয়েমেনে নতুন করে সংঘর্ষ॥৮ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের বন্দর নগরী আদেনে সরকারি বাহিনী ও দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবারের এ হামলায় নগরীর দক্ষিণাঞ্চলের আবাসিক এলাকায় একের পর এক শেল এসে পড়তে থাকে। আদেনের স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান জানান, নতুন এ সংঘর্ষে গত ৩ দিনে ২৪ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা কোন পক্ষের এ ব্যাপারে তিনি কিছু জানাননি।
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রী, সাধারণ নাগরিকদের সংঘর্ষস্থলের আশেপাশে না থেকে নিজেদের বাসা-বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন ।

উল্লেখ্য, নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ দেশটিতে ৪ বছরের বেশি সময় ধরে চলা সহিংসতা বন্ধে জাতিসংঘের প্রচেষ্টাকে জটিলতার মুখে ফেলেছে। এ সংঘর্ষে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। দেশটি বর্তমানে মহামারির দ্বারপ্রান্তে। গত সপ্তাহে আদেনে এক সামরিক প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে নতুন করে এ সংঘর্ষের শুরু হয়েছে। ওই ঘটনায় বিচ্ছিন্নতাবাদীরা প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুরের মিত্র একটি ইসালামি দলকে দায়ী করেছে ।ব

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন