News71.com
 International
 10 Aug 19, 01:04 PM
 180           
 0
 10 Aug 19, 01:04 PM

পবিত্র হজ পালনের ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

পবিত্র হজ পালনের ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র হজ পালনের দিনে ইসরাইলি বাহিনীর হামলায় ৪ ফিলিস্তিনি মারা গেছেন। আজ শনিবার গাজা সীমান্তে এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়েএক খবরে বলা হয়, নিহত ব্যক্তিরা রাইফেল, অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং হ্যান্ড বোমা নিয়ে সজ্জিত ছিল। অন্তত একটি ক্ষেপনাস্ত্র ইসরাইলি সেনাদের দিকে ছুঁড়ে মারা হয়। একজন সশস্ত্র ব্যক্তি সীমান্ত অতিক্রমের পর ইসরাইলি সেনারা গাজা সীমান্তে ঢুকে গুলি করে তাদের হত্যা করেছে ।

হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের গাজা কর্তৃপক্ষ। গাজা অঞ্চল ফিলিস্তিনের ইসলামপন্থি দল হামাসের নিয়ন্ত্রনাধীনে। যারা ৩ দশক ধরে দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। ইসরাইল ওই অঞ্চল থেকে ২০০৫ সালে সেনা প্রত্যাহার করে নিলেও অবরোধ অব্যাহত রেখেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন