
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পরিস্থিতিকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করে তুমুল সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। সেই সমালোচনাও এসেছে তালেবানের পক্ষ থেকে। পাকিস্তানের কাছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহেদের আবেদন, দয়া করে আফগানিস্তানকে অন্য দেশের প্রতিযোগিতার জায়গা বানাবেন না। কিছু দল কাশ্মীরের বিষয়টিকে আফগানিস্তানের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন, এতে সমস্যার কোনো সমাধান হবে না, কারণ আফগানিস্তানের বিষয়টি কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত নয়।
দিন কয়েক আগেই পাকিস্তানের সংসদের বিরোধী নেতা কাশ্মীর ও আফগানিস্তানের তুলনা টেনে বলেন, না এটা আমরা মেনে নিতে পারি না। আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের রাজনীতিকের এ মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয় সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন আফগানরা। ওআইসি, ইসলামিক দেশ ও রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন, কাশ্মীরের বিষয়ে আপনারা গঠনমূলক পদক্ষেপ নিন। দু’পক্ষই যাতে শান্তিপূর্ণ ভাবে সমস্যা সমাধান করে, সে বিষয়ে উৎসাহ জোগান।