News71.com
 International
 11 Aug 19, 01:12 PM
 188           
 0
 11 Aug 19, 01:12 PM

নরওয়ের মসজিদে হামলা ।। সন্ত্রাসীকে ঠেকালো মুসল্লিরা

নরওয়ের মসজিদে হামলা ।। সন্ত্রাসীকে ঠেকালো মুসল্লিরা

আন্তর্জাতিক ডেস্কঃ নরওয়েতে একটি মসজিদের ভিতরে গুলি চালিয়ে একজন মুসল্লিকে আহত করেছে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর আগেই মুসল্লীরা তাকে ধরে ফেলে। ফলে তিনটি অস্ত্র নিয়ে এলেও মাত্র একজনকে গুলি করতে সক্ষম হয় সে।  মসজিদের ভেতরে বন্দুকধারীর গুলিতে ১ জন আহত হয়েছেন। মসজিদের পরিচালক ইরফান মুসতাকের বরাত দিয়ে  জানা যায়,  আহত ব্যক্তির বয়স ৭৫ বছর । শনিবার অসলোর আল-নূর ইসলামিক সেন্টার মসজিদে এই ঘটনা ঘটে।

 

বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, গুলি চালানোর এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী ‘একজন তরুণ শ্বেতাঙ্গ’। মসজিদের ওই পরিচালক স্থানীয় বলেন, হামলাকারীর কাছে দুটি শটগান ছিল। এ ছাড়া তাঁর কাছে একটি পিস্তলও ছিল। একটি কাচের দরজা ভেঙে সে গুলি চালাতে থাকে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন