News71.com
 International
 13 Aug 19, 12:05 AM
 179           
 0
 13 Aug 19, 12:05 AM

হংকং নিয়ে বিক্ষোভে বিপজ্জনক মোড়॥বেইজিংয়ের কঠোর হুঁশিয়ারি

হংকং নিয়ে বিক্ষোভে বিপজ্জনক মোড়॥বেইজিংয়ের কঠোর হুঁশিয়ারি

নিউজ ডেস্কঃ সরকারবিরোধী হাজার হাজার বিক্ষোভকারীরা গত চার দিন ধরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের মূল টার্মিনালের দখল নেয়ার পর, কর্তৃপক্ষ সোমবারের জন্য সমস্ত বিমান ওঠা-নামা স্থগিত করেছে।বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেছে, অব্যাহত বিক্ষোভের কারণে বিমানবন্দরের কাজ সাংঘাতিকভাবে ব্যাহত হচ্ছে।হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। ২০১৮ সালে এই বিমানবন্দর দিয়ে সাড়ে সাত কোটি যাত্রী যাতায়াত করেছে।মাস দুয়েক আগে মূল চীনা ভূখণ্ডে বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত প্রস্তাবিত একটি আইনকে কেন্দ্র করে যে সরকারবিরোধী বিক্ষোভ হংকংয়ে শুরু হয়, তা দিনকে দিন সহিংস চেহারা নিচ্ছে।পুলিশ এবং বিক্ষোভকারী - দু পক্ষই দিনকে দিন মারমুখী হয়ে উঠছে।

 

গতকাল রোববার হংকংয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে।পুলিশ সেসময় রাবার বুলেট ছুঁড়েছে। অন্যদিকে শহরের কেন্দ্রে ওয়ান চাই এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল এবং পেট্রোল বোমা ছুঁড়ছে।এখন পর্যন্ত হংকংয়ে এই পরিস্থিতিতে সরাসরি নাক গলায়নি চীন।তবে আজ (সোমবার) বিক্ষোভকারীদের প্রসঙ্গে বেইজিং কড়া এক বিবৃতি জারি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন