
আন্তর্জাতিক ডেস্কঃ এবার হজ করতে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন আট নারী। এবারই সর্বাধিক সন্তান জন্মের ঘটনা ঘটেছে হজের সময়। এর মধ্যে হজের দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে দুই শিশুর জন্ম হয়। নারী হাজিদের তত্ত্বাবধানে এই দুই শিশুর জন্ম হয়। আরব নিউজ জানায়, মক্কার মা ও শিশু হাসপাতালে পাঁচটি শিশু, আরাফাতে দুইটি এবং মিনায় একটি শিশু জন্মগ্রহণ করা খবর নিশ্চিত করে স্থানীয় জনসাধারণ।