News71.com
 International
 15 Aug 19, 01:16 PM
 219           
 0
 15 Aug 19, 01:16 PM

মুসলিম উইঘুর নারীদের জোর করে বন্ধ্যা বানাচ্ছে চীন সরকার॥

মুসলিম উইঘুর নারীদের জোর করে বন্ধ্যা বানাচ্ছে চীন সরকার॥

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম উইঘুর নারীদের জোর করে বন্ধ্যা বানাচ্ছে চীন কর্তৃপক্ষ। দেশটির জিনজিয়াং অঞ্চলের বন্দী শিবিরগুলোতে চীন সরকার এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে এ সম্পর্কে বন্দী শিবিরে থাকা জনৈকা মুসলিম নারি গুলবাহার গালিলোভা বলেন, তারা (চীন কর্তৃপক্ষ) নিয়মিত আমাদের মাতৃত্ব নষ্ট করার জন্য ইনজেকশন দেয়। প্রথমে আটক কামরার দরজার ছোট একটি গর্ত দিয়ে আমাদের হাত বের করতে বলা হয়। তারপরই ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার পর আমরা বুঝতে পারি, আমাদের আর ঋতুস্রাব হচ্ছে না।

 

 

ব্রিটিশ সংবাদ মাধ্যমের সাংবাদিকের সাথে কথা বলা ৫৪ বছর বয়সী গুলবাহার গালিলোভা জানান, তিনি এক বছরেরও বেশি সময় ধরে চীনের ওই বন্দী শিবিরে বসবাস করছেন। এবং নিয়মিত সরকারের এই নির্যাতনের স্বীকার হচ্ছেন । যদিও আন্তর্জাতিক অঙ্গনে চীন সরকার এগুলোকে ‘পুনর্বাসন কেন্দ্র’ বলে উল্লেখ করে আসছে।বন্দী শিবিরের ভয়াবহতা উল্লেখ করে গালিলোভা বলেন, খুব অল্প জায়গার মধ্যে আরও ৫০ জন নারীর সঙ্গে আমি বন্দী শিবিরের দিনগুলো কাটাই। আমাদের এতো বাজে অবস্থার মধ্যে রাখা হয় যেন আমরা একটুকরো মাংস, কোন মানুষ নই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন