News71.com
 International
 15 Aug 19, 01:16 PM
 204           
 0
 15 Aug 19, 01:16 PM

মার্কিন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অঙ্গনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সম্মান বেড়েছে॥ হিজবুল্লাহ মহাসচিব

মার্কিন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক অঙ্গনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সম্মান বেড়েছে॥ হিজবুল্লাহ মহাসচিব

জারিফের অবস্থান ও মর্যাদা আগের চেয়ে বেড়েছে। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। ওই বার্তায় হাসান নাসরুল্লাহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে পররাষ্ট্রমন্ত্রী জারিফের সম্মান ও মর্যাদা বেড়েছে এবং তিনি আরো বেশি শক্তি নিয়ে বিশ্বের নির্যাতিতদের পাশে থাকবেন। জারিফকে লেখা বার্তায় হাসান নাসরুল্লাহ বলেছেন, “মার্কিন শাসকগোষ্ঠী যখন আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং আপনাকে সম্মানিতদের তালিকায় অন্তর্ভুক্ত করে তখনি আমরা আপনার প্রতি সংহতি ও সম্মান জানিয়ে বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি এই বার্তা দেওয়ার জন্য ১৪ আগস্ট পর্যন্ত অপেক্ষা করেছি। কারণ এ দিনেই লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরিপূর্ণ সমর্থন ও সহযোগিতায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করতে সক্ষম হয়।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন