News71.com
 International
 15 Aug 19, 07:35 PM
 176           
 0
 15 Aug 19, 07:35 PM

কাশ্মীরি নেতা শাহ ফয়সাল গ্রেপ্তার॥

কাশ্মীরি নেতা শাহ ফয়সাল গ্রেপ্তার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত শাসিত কাশ্মীরের একজন সুপরিচিত রাজনীতিবিদ শাহ ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দিল্লিতে গ্রেপ্তার করে কাশ্মীরে পাঠানো হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। পেশায় রাজনৈতিক শাহ ফয়সাল কূটনীতিক হিসেবেও সুপরিচিত। গতকাল বুধবার দিল্লি বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেসময় তিনি একটি বিমানে উঠতে যাচ্ছিলেন। 

 

উল্লেখ্য শাহ ফয়সালকে আটকের পূর্বে গত কয়েকদিনে কাশ্মীর অঞ্চলের বেশ কিছু নেতাকে আটক অবস্থায় রাখা হয়েছে। যার মধ্যে একাধিক সাবেক মুখ্যমন্ত্রীও রয়েছেন। আর এবার ঐ তালিকায় যুক্ত হলেন শাহ ফয়সালও। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণার আগেই এসব নেতাদের অধিকাংশকে গ্রেপ্তার করা হয়। যদিও ভারতের কর্তৃপক্ষ দাবি করেছে বিতর্কিত ঐ অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের অভিযান পরিচালনা করতে হয়েছে তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন