News71.com
 International
 15 Aug 19, 08:01 PM
 249           
 0
 15 Aug 19, 08:01 PM

আশ্চর্য হলেও সত্য॥ ৬০ বছরেও তরুণী থাকেন এই গ্রামের নারীরা

আশ্চর্য হলেও সত্য॥ ৬০ বছরেও তরুণী থাকেন এই গ্রামের নারীরা

আন্তর্জাতিক ডেস্কঃ বয়সের ছাপ কমাতে নানা উপায় অবলম্বন করা হয়। পুরুষ-নারী সবার মধ্যেই এই প্রবণতা রয়েছে। তবে নারীদের মধ্যে ত্বকের যত্ন নেয়ার প্রবণতা তুলনামূলক বেশি। শুধু ত্বকই নয়, তারুণ্য ধরে রাখার আগ্রহের শেষ নেই মানুষের। কিন্তু পৃথিবীতে এমন গ্রাম রয়েছে যেখানকার মানুষের তারুণ্য ধরে রাখতে বেগ পেতে হয় না। খুব বেশি রুপ চার্চারও দরকার পড়ে না। এই গ্রামে প্রাকৃতিকভাবেই দীর্ঘ বয়স পর্যন্ত তরুণ থাকে বসবাসকারীরা। ৬০ বছরেও নারীরা সন্তান ধারণ করতে পারে। পুরুষরাও বিয়ের উপযোগী থাকে। 

 

 

পাকিস্তানের গিলগিট-বালটিস্তান প্রদেশের হুনজা ভ্যালিতে গেলে যুবতি কন্যা তার মা আর দিদিমাকে একসঙ্গে দেখলে আপনি গুলিয়ে ফেলবেন।  এই গ্রামে সত্তরেও টগবগে যুবক থাকেন এখানকার মানুষ। তাই এই জায়গাকে বলা হয় জন্নত বা স্বর্গ। দেশ বিদেশের বহুলোক ভিড় জমায় এখানে। হুনজা ভ্যালিতে বসবাসকারীরা প্রায় ১২০ বছর সুস্থ শরীরে বাঁচে। মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকে কর্মক্ষম। এর প্রধান কারণ নির্মল প্রকৃতি আর সঙ্গে এই জীবনযাত্রা মান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন