
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার জঙ্গলে আইরিশ কিশোরীর মৃত্যুর কারণ জানিয়েছে দেশটির পুলিশ। কর্মকর্তাদের দাবি, ক্ষুধা ও মানসিক যন্ত্রনায় মৃত্যু হয়েছে কিশোরী নোরার। এক্ষেত্রে অপহরণ বা অন্য কিছু হয়নি। এর আগে নোরা অপহরণে শিকার হয়েছিলো বলে দাবি করে পরিবার। মৃতদেহ উদ্ধারের আগে ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী নোরা এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলো। যুক্তরাজ্য থেকে মালয়েশিয়ায় এক রিসোর্টে মা-বাবার সঙ্গে বেড়াতে গিয়েছিল নোরা। সেখানেই ৪ আগস্ট শেষবারের মতো দেখা যায় তাকে। নোরার খোঁজে গভীর জঙ্গলের মধ্যে প্রায় চার বর্গকিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়েছে। তার বাবা বলেন, নোরা আমাদের প্রথম সন্তান। জন্মের পর থেকেই ও অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক ছিল না। ওকে হারিয়ে আমাদের বুক ফেটে যাচ্ছে। জন্মের পর থেকেই স্বাভাবিক মানসিক বিকাশ না হওয়া নোরাকে নিয়ে তার পরিবার ২০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছে। কয়েক সপ্তাহ আগে তারা মালয়েশিয়ার দুসান ফরেস্ট ইকো রিসোর্টে বেড়াতে এসেছিলেন। ৪ আগস্ট সকালে ঘুম থেকে উঠে নোরার বাবা দেখেন, নিজের কক্ষ থেকে নিখোঁজ হয়ে গেছে নোরা। সে সময় নোরার ঘরের জানালা খোলা দেখতে পান তাঁরা