News71.com
 International
 16 Aug 19, 06:50 PM
 167           
 0
 16 Aug 19, 06:50 PM

পাকিস্তানে মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ॥ নিহত ৪, আহত ১৫ জন

পাকিস্তানে মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ॥ নিহত ৪, আহত ১৫ জন

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় শহরে শুক্রবার এক মসজিদের ভেতরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। দেশটির গণমাধ্যম নিউজে জানায়, এই আইইডি মসজিদটির ভেতরেই পুঁতে রাখা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য পাশের হাসপাতালগুলোতে নেয়া এবং সিভিল হসপিটাল কোয়েটায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং একটি বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে সেখানে ডাকা হয়েছে। আজ জুমার নামাজের পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদটির মিম্বরের নিচে এই আইইডি পুঁতে রাখা হয় বলে জানাগেছে ।বিস্ফোরণের ফলে মসজিদটির দেয়াল ও ছাদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে গত চার সপ্তাহে কোয়েটায় চতুর্থবারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটলো। গত ২৩ জুলাই শহরটির ইস্টার্ন বাইপাস এলাকায় প্রথমবারের মতো এক বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৮ জন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন