News71.com
 International
 16 Aug 19, 07:14 PM
 181           
 0
 16 Aug 19, 07:14 PM

উত্তপ্ত কাশ্মীরে ফের গোলাগুলি, পাকিস্তানি সেনা নিহত।।

উত্তপ্ত কাশ্মীরে ফের গোলাগুলি, পাকিস্তানি সেনা নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত কাশ্মীর। শুক্রবার সকালে এক পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন ভারতীয় সেনার গুলিতে। এই নিয়ে মোট চারজন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পাওয়া গেছে। পাকিস্তানি সেনার মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে পাকিস্তান প্রশাসন। অন্যদিকে পাঁচ সেনা নিহতের বিষয়টি অস্বীকার করেছে ভারত। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন একাধিক ঘাঁটিতে শেলিং শুরু করে পাকিস্তান সেনা। খোলা হাতেই পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেয় ভারতীয় সেনা। সীমান্ত সংলগ্ন একাধিক পাকিস্তানি ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় সেনা প্রত্যাঘাত করে ভারি অস্ত্রে সাহায্যে চলে শেলিং। পাকিস্তান সেনা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর ভারতীয় সেনাকে দোষারোপ করে বলেছেন ভারতীয় সেনায় প্রথম অশান্তি শুরু করে। পাকিস্তনি সেনার দাবি ভারতীয় সেনা পাঁচজন নিহত হয়েছেন। তবে ভারতের পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন