News71.com
 International
 17 Aug 19, 01:21 PM
 182           
 0
 17 Aug 19, 01:21 PM

কলকাতা সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত॥

কলকাতা সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত॥

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার শেক্সপিয়ার সরণি ও লাউডন স্ট্রিটের সংযোগ স্থলে। গতকাল শুক্রবার দিবাগত রাত একটা ৫০ মিনিটে বিড়লা প্লানেটোরিয়ামের থেকে একটি জাগুয়ার গাড়ি ঢুকছিল, ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিলো একটি মার্সিডিজ গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির।

এসময় আউট পোস্টের তলায় এ সময় দাঁড়িয়ে ছিলেন ৪ জন মানুষ।গতি বেগে আসা গাড়িটি ঘটনাস্থলে পৌঁছে চাপা দেয় চার ব্যক্তিকে। এর মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ব্যক্তির এবং গুরুতর জখম আরো দুইজন।আটক করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে। দুর্ঘটনার সময় জাগুয়ার গাড়িটির গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের উপরে ছিল এবং ট্রাফিক সিগনাল লঙ্ঘন করে ওই জায়গায় ঢুকে পড়ে বলেও জানা গেছে। দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি হলেন ফারজানা তাসমীন তানিয়া (৩০), ময়নুল আলম। তানিয়া সিটি ব্যাংকের কর্মকর্তা, অন্যদিকে ময়নুল বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন