
নিউজ ডেস্কঃ কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। আর এতে আহত হয়েছেন ২৪ জন। আহতদের মধ্যে ৬ জন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। আহতদের কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া পার্কে প্রথম বজ্রপাতের ঘটনা ঘটে। সে সময় দমদমের একজন বাসিন্দার মৃত্যু হয়। এছাড়া সেখানে বেড়াতে আসা ৬ জন বাংলাদেশি নাগরিক বজ্রপাতে জখম হন।এদিকে বজ্রপাতের ঘটনায় আহতদের এসএসকেএম সহ সরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। বজ্রপাতের ঘটনায় কলকাতার বাইরে হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং দিনাজপুরেও আরো পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন মোট ২৫ জন।