News71.com
 International
 17 Aug 19, 01:26 PM
 171           
 0
 17 Aug 19, 01:26 PM

সোমবার থেকে খুলবে কাশ্মীরের স্কুল ও অফিস॥

সোমবার থেকে খুলবে কাশ্মীরের স্কুল ও অফিস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অবরুদ্ধ কাশ্মীরের সব স্কুল ও সরকারি অধিদপ্তর আগামী সোমবার খুলে দেয়া হবে। শুক্রবার জম্মু-কাশ্মীর প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। এদিকে, আগামী কয়েকদিনের মধ্য কাশ্মীরের সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ভারত সরকার। কাশ্মীরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে এক পিটিশনের জবাবে এমনটা জানানো হয়। এসময়, সরকারের পক্ষ থেকে কাশ্মীর পরিস্থিতির উন্নতি হওয়ার দাবি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে কাশ্মীরে মোবাইল নেটওয়ার্ক চালু হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।অন্যদিকে, চীন ও পাকিস্তানের অনুরোধে শুক্রবার কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সিদ্ধান্ত নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন