News71.com
 International
 17 Aug 19, 08:11 PM
 175           
 0
 17 Aug 19, 08:11 PM

দিল্লির এইমস হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে॥

দিল্লির এইমস হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লির বিখ্যাত অল ইন্ডিয়া ইনস্টটিটিউট অব সায়েন্সেস (এইমস) হাসপাতালে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনীর কর্মীরা। স্থানীয় সময় আজ বিকেলে ওই হাসপাতালের দোতলা ও তিনতলায় ভয়াবহ ওই আগুন লাগে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩৪টি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আগুন লাগার পর হাসপাতালে বেশ কিছু অংশে ধোঁয়ায় ভরে যায়। ভেতরে ভর্তি থাকা রোগী ও মানুষজনকে বের করে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের ভেতর ঠিক কতজন মানুষ ছিল তা জানা যায়নি। অন্যদিকে ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি সঙ্কটজনক অবস্থায় এই এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন। কিন্তু তার সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনও কোনো খোঁজ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন