News71.com
 International
 18 Aug 19, 11:40 AM
 176           
 0
 18 Aug 19, 11:40 AM

দুই বাংলাদেশিকে চাপা দেয়া সেই জাগুয়ারের চালক গ্রেপ্তার॥

দুই বাংলাদেশিকে চাপা দেয়া সেই জাগুয়ারের চালক গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ শুক্রবার মাঝরাতে কলকাতায় দুই বাংলাদেশিকে চাপা দিয়ে পালিয়ে যায় সেই জাগুয়ারের চালক গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পর জাগুয়ারের চালককে গ্রপ্তার করতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে জাগুয়ারের চালক কলকাতা শহরের বিখ্যাত রেস্তরাঁ আরসালানের মালিকের ছেলে আরসালান পারভেজ। পরে, তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী আরসালান পারভেজ লন্ডনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কয়েকদিনের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন পারভেজ। কলকাতার গণমাধ্যম সূত্রে জানা যায়, আরসালান পারভেজকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে 'মোটর ভেহিক্যালস অ্যাক্ট'র একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া, বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন