News71.com
 International
 18 Aug 19, 06:55 PM
 146           
 0
 18 Aug 19, 06:55 PM

গাঁজা উপত্যকায় আবারও ইসরাইলের গুলি ও রকেট হামলা॥৩ ফিলিস্তিনি নিহত

গাঁজা উপত্যকায় আবারও ইসরাইলের গুলি ও রকেট হামলা॥৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ছাড়া ট্যাংক ও হেলিকপ্টার থেকে দখলদার বাহিনীর গুলিবর্ষণে আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থ জানিয়েছে, রোববার গাজা উপত্যকার দক্ষিণাংশের সীমানা ঘেঁষে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীও গুলিবর্ষণের কথা স্বীকার করেছে। ইসরাইলি বাহিনীর দাবি, গাজা সীমান্তে সশস্ত্র ফিলিস্তিনিদের উপস্থিতি লক্ষ্য করেই তারা গুলি চালিয়েছে।

এর আগে শনিবার গাজায় রকেট হামলা চালিয়েছে ইসরাইল। গাজা থেকে ইসরাইলের ভেতরে তিনটি রকেট নিক্ষেপ হয়েছে অভিযোগ করে এ হামলা চালায় তারা। তবে এসব হামলায় ইসরাইলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটি। ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের অবৈধ উপস্থিতি বজায় রাখার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রামী ফিলিস্তিনিদের এভাবে হত্যা করে আসছে দখলদার ইসরাইলি বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন