News71.com
 International
 19 Aug 19, 07:09 PM
 194           
 0
 19 Aug 19, 07:09 PM

ভারতের মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষ ॥ দুই চালকসহ নিহত ১৫

ভারতের মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষ ॥ দুই চালকসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের ঢুল জেলার নিমগুল গ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে এক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুর্ঘটনা কবলিত দুই গাড়ির চালকও রয়েছেন। পুলিশ জানিয়েছে, দশটায় মহারাষ্ট্রের ঢুলে জেলার নিমগুল গ্রামের পার্শ্ববর্তী মহাসড়কে একটি কন্টেইনারবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ঢুলে থেকে আওরঙ্গবাদের দিকে যাচ্ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন