News71.com
 International
 20 Aug 19, 11:52 AM
 157           
 0
 20 Aug 19, 11:52 AM

তুরস্কের তিন নির্বাচিত মেয়রকে বহিষ্কার করলেন প্রেসিডন্ট এরদোগান॥

তুরস্কের তিন নির্বাচিত মেয়রকে বহিষ্কার করলেন প্রেসিডন্ট এরদোগান॥

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের তিন নির্বাচিত মেয়রকে বহিষ্কার করা হয়েছে। তুরস্ক ঘোষিত সন্ত্রাসী সংগঠন পিকেকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গতকাল সোমবার তাদের বহিষ্কার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারাবকির, মার্ডিন এবং পূর্ব ভ্যান প্রদেশের মেয়র আদনান সেলকুক মির্জাকলি, আহমেট তুর্ক এবং বেদিয়া ওজগোকেস এরতানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এই তিন মেয়র তুরস্কের বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) সদস্য। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদী সংগঠন পিকেকের সঙ্গে সম্পৃক্ততা ও গুজব ছড়ানোর কারণে ওই মেয়রদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন