
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আজ সোমবার এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বর্তমান মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে আরও তিন বছরের জন্য সেনা প্রধান নিযুক্ত করা হয়েছে। বিরাজমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী ইমরান খান এই সিদ্ধান্ত নিয়েছেন। জেনারেল বাজওয়াকে ২০১৬ সালের নভেম্বরে বর্তমানে কারাগারে আটক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন। ৫৮ বছর বয়সী জেনারেল এই বছর অবসর নেবেন বলে আশা করা হয়েছিল।