News71.com
 International
 20 Aug 19, 01:37 PM
 157           
 0
 20 Aug 19, 01:37 PM

গুরুতর অসুস্থ বলিউড শাহেনশাহ অমিতাভ॥লিভারের ৭৫ শতাংশ নষ্ট, যক্ষ্মা ও হেপাটাইটিস বি’তে আক্রান্ত

গুরুতর অসুস্থ বলিউড শাহেনশাহ অমিতাভ॥লিভারের ৭৫ শতাংশ নষ্ট, যক্ষ্মা ও হেপাটাইটিস বি’তে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। অভিনেতা বলেন, আমার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। মাত্র ২৫ শতাংশের উপর বেঁচে আছি। নিজের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি এমনই তথ্য জানান ৭৬ বছরের এই অভিনেতা। শুধু তাই নয়, দীর্ঘ ৮ বছর ধরে তিনি যক্ষ্মা রোগেও আক্রান্ত ছিলেন বলে জানান বর্ষীয়ান এই অভিনেতা। বিষয়টি জানায় ভারতীয় গণমাধ্যমে।

সম্প্রতি একটি স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের অনুষ্ঠানে হাজির হন অমিতাভ। সেখানেই নিজের স্বাস্থ্য সম্পর্কে বলেন তিনি। স্বাস্থ্য সম্পর্কে উপস্থিত দর্শকদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শও দেন। অভিনেতা জানান, তিনি যক্ষ্মা ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন। তবে যক্ষ্মার প্রতিকার আছে। যখন শরীর খারাপ হতে শুরু করে, তখন তিনি জানতেন না যে তার শরীরে যক্ষ্মার জীবাণু আছে। তিনি বলেন, আমি যে রোগে আক্রান্ত, যে কেউ যে কোনও মুহূর্তে একই সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন