News71.com
 International
 20 Aug 19, 01:54 PM
 185           
 0
 20 Aug 19, 01:54 PM

পাকিস্তানে ঢুকতে সম্পূর্ন প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী॥ ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত

পাকিস্তানে ঢুকতে সম্পূর্ন প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী॥ ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের নাম উল্লেখ না করে সরাসরি ভূখণ্ডে ঢুকে পড়ার হুমকি দিয়েছেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করে জানিয়েছেন, যদি প্রয়োজন হয় তাহলে ভারতীয় সেনাবাহিনী শত্রুর মাটিতে ঢুকে যেকোনো সময় যেকোনো শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে। বিপিন রাওয়াত বলেন, দরকার হলে বালাকোটের মতো ফের জঙ্গিঘাঁটি ভাঙতে পাঠানো যেতে পারে যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে,সেনা প্রধান সরকারকে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। ভারতের মাটিতে পুলওয়ামার হামলার বদলা হিসাবে পাকিস্তানকে আরো শিক্ষা দিতে চায় ভারত। এদিকে, ১১ হাজার কোটি রুপির অস্ত্র কিনছে ভারত। এর মধ্যে প্রায় ৯০ ভাগ অস্ত্র ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন