News71.com
 International
 21 Aug 19, 11:22 AM
 205           
 0
 21 Aug 19, 11:22 AM

'আমরা পাশে আছি, সত্যের জন্য লড়াই চলবে॥ চিদাম্বরমের সমর্থনে টুইট প্রিয়ঙ্কা গান্ধীর

'আমরা পাশে আছি, সত্যের জন্য লড়াই চলবে॥ চিদাম্বরমের সমর্থনে টুইট প্রিয়ঙ্কা গান্ধীর

আন্তর্জাতিক ডেস্কঃ INX মিডিয়া কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। প্রাক্তন অর্থমন্ত্রীকে হেফাজতে নিতে মরিয়া সিবিআই। হন্যে হয়ে তাঁকে খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দফায় দফায় চিদাম্বরমের বাড়িতে হানা দেয় সিবিআই। কিন্তু কোথায় গা ঢাকা দিয়েছেন কংগ্রেস ক্রাইসিস ম্যানেজার? পি চিদাম্বরমের সমর্থনে আসরে নামলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। নাম না করে কেন্দ্রকে কড়া আক্রমণ করেন তিনি। সকালেই টুইট সোনিয়া কন্যার। টুইটে তিনি লেখেন, " ...নির্লজ্জ-কাপুরুষের মতো খোঁজা হচ্ছে চিদাম্বরমকে। আমরা তাঁর পাশে আছি। ফল যাই হোক না কেন, সত্যের জন্য লড়াই চলবে"

মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ চিদাম্বরমের দিল্লির জোড় বাগের বাড়িতে নোটিস ঝুলিয়ে দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকী দু'ঘণ্টার মধ্যেই হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য ২ ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার যে নির্দেশ সিবিআই আধিকারিকরা দিয়েছিলেন তাও মানেননি চিদাম্বরম। ডেডলাইন পেরিয়ে গেলেও দেখা মেলেনি প্রাক্তন অর্থমন্ত্রীর। আজ সকালেও সিবিআই হানা দেয় তাঁর বাড়িতে। হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করে দেওয়ার পরই গ্রেফতারি রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদাম্বরম। আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল দেখা করেন চিদাম্বরমের সঙ্গে। এরপর তিনি আইনজীবী সিব্বল, সলমন খুরশিদ ও অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে 'স্পেশাল লিভ পিটিশন' করেন। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন