News71.com
 International
 22 Aug 19, 07:24 PM
 170           
 0
 22 Aug 19, 07:24 PM

চীনে ভূমিধসে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ৩৫॥

চীনে ভূমিধসে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ৩৫॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৩৫ জন নিখোঁজ রয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। স্থানীয় কর্মকর্তারা জানান, আকস্মিক বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নিহতদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছে। ভূমিধস ও প্রবল বর্ষণে হাজার হাজার বাড়ি পানিতে নিমর্জিত হয়েছে। বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। সিচুয়ান প্রদেশের দমকল ও উদ্ধার কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, অপর এক দমকল কর্মীকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে। পার্বত্য আবা তিব্বত ও কিয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের ওয়েনচুয়ান থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন