News71.com
 International
 23 Aug 19, 11:13 AM
 177           
 0
 23 Aug 19, 11:13 AM

ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্য ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে॥ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত

ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্য ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে॥ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হচ্ছে আজ শুক্রবার । গত ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর, আগামী ৩১ অক্টোবরের মধ্যে যে কোনো উপায়ে ব্রেক্সিট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে বরিসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের একমাসে ব্রেক্সিট নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। গত ২৪ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাকে দায়িত্ব গ্রহণ করেন ক্ষমতাসীন কনজারভেটির পার্টির ব্রেক্সিটপন্থী নেতা বরিস জনসন। দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে তিনি ৩১ অক্টোবরের মধ্যেই ব্রেক্সিট কার্যকরের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু একমাস পার হলেও এখনো ব্রেক্সিট নিয়ে কোনো বিষয়ের সুরাহা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বরিসের বৈঠকের পরেও, এ সঙ্কট সহজে সমাধান সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের।

তাদের মতে বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই গ্রীষ্মকালীন ছুটি চলছে ব্রিটিশ পার্লামেন্টে। তাই পার্লামেন্টকেন্দ্রিক রাজনীতির প্রভাব তেমন পড়েনি বরিসের ওপর। নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, এক মাসে ওনার সফলতার কোনো ইঙ্গিত দেখতে পারছি না। উনি ব্যর্থ বলা যায় বা ওনার সফলতা শুণ্য বলা যায়। সেন্ট মার্টিন সলিসিটরসের আইনি পরামর্শক ব্যারিস্টার লুৎফুর রহমান বলেন, থেরেসা মে জিনিসটা যেখানে আনছে এখনও সেখানেই আছে। বরিস কিন্তু কিছুই করতে পারেনি। চুক্তি ছাড়া ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা যুক্তরাজ্যের ঐক্যের জন্য রীতিমতো হুমকি বলেও মনে করছেন অনেকে। অনেকে আবার মনে করছেন চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর করা হলে যুক্তরাজ্য ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।গুণে গুণে একমাস অতিবাহিত হলো বৃটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের ক্ষমতাগ্রহণের মেয়াদ। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ক্ষেত্রে তিনি অবিচল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন