News71.com
 International
 23 Aug 19, 11:38 AM
 166           
 0
 23 Aug 19, 11:38 AM

আবারও সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা ইয়েমেনের।।

আবারও সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা ইয়েমেনের।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে কিং খালেদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের এ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। আল-মাসিরাহ টেলিভিশনে হুথি আন্দোলনের মুখপাত্র ইয়াহয়া সারির বরাতে জানায়, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ-২ ড্রোন দিয়ে কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এর আগে গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন