News71.com
 International
 23 Aug 19, 09:59 PM
 134           
 0
 23 Aug 19, 09:59 PM

কাশ্মীর নয়, হিন্দু পরিচয় দিয়ে অন্য পথে তামিলনাড়ু উপকুল দিয়ে ভারতে ঢুকেছে পাক জঙ্গিরা॥

কাশ্মীর নয়, হিন্দু পরিচয় দিয়ে অন্য পথে তামিলনাড়ু উপকুল দিয়ে ভারতে ঢুকেছে পাক জঙ্গিরা॥

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর নয়, ৬ লস্কর ই তইবা জঙ্গি এবার ঢুকল তামিলনাড়ু দিয়ে। গোয়েন্দাদের আনুমান, নিজেদের তামিলনাডুর হিন্দু পরিচয় দিয়ে এরা ঢুকে পড়েছে রাজ্যে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পর থেকেই শুরু হয়েছে সারা তামিলনাড়ু জুড়ে পুলিশের চিরুনি তল্লাশি। সেই সঙ্গে রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তামিলনাড়ুর কোয়েমম্বাটূড় সহ রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের জঙ্গি অনুপ্রবেশ সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৫ পাকিস্তানি ও ১ শ্রীলঙ্কান সন্ত্রাসবাদীর দল বৃহস্পতিবার রাতে নিজেদের তামিলের হিন্দু বাসিন্দা বলে পরিচয় দিয়ে শহরে ঢুকে পড়েছে।


সূত্রের খবর অনুযায়ী, এই সন্ত্রাসবাদীরা দেশের গুরুত্বপূর্ণ জায়গা যেমন- বিমান বন্দর, মন্দির, গুরুত্বপূর্ণ রেল স্টেশন ছাড়াও পর্যটনস্থল এবং সরকারি দূতাবাসের উপরেও হামলা করতে পারে। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে দেশের উপকূল বাহিনী, গোয়েন্দা এবং সমস্ত পুলিশ প্রশাসনকে সবসময় হামলার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বড়ধরনের নাশকতা এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা এবং পুলিশের তরফে যে সমস্ত বিষয় গুলির উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে সেগুলি হল, রাজ্যের বিভিন্ন স্থানের বড় বড় লজ, ছোটবড় নৌকা, মন্দির, পর্যটনস্থল, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং বাসস্ট্যান্ড গুলি। এছাড়াও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, যে কোনও সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ নিরাপত্তার জন্য আটক করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন