
আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার আবারও দুটি স্বল্প-পাল্লার ক্ষেপ্রণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। কয়েক সপ্তাহ ধরে নিয়মিত বিরতিতে পূর্ব উপকূল থেকে দুটি করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সনডক উত্তর কোরিয়ার একটি বিমান ঘাঁটি হিসেবে পরিচিত। জাপানের কোস্ট গার্ড উত্তর কোরিয়ার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পিয়ংইয়ং সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে টোকিও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা উল্লেখ করে বলেছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের পানিসীমা বা এটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েনি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তারা উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক বিবৃতিতে জানিয়েছে, 'উত্তর কোরিয়ার সর্বশেষে এ উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।'