News71.com
 International
 26 Aug 19, 11:06 AM
 127           
 0
 26 Aug 19, 11:06 AM

স্পেনে হেলিকপ্টার-বিমানের সংঘর্ষ ॥ নিহত ৫

স্পেনে হেলিকপ্টার-বিমানের সংঘর্ষ ॥ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনে একটি হেলিকপ্টার ও একটি ছোট বিমানের সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মাল্লোরকা দ্বীপের ওই সংঘর্ষের ঘটনায় ওই ব্যক্তিরা নিহত হন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন হেলিকপ্টারের আরোহী এবং অপর তিনজন বিমানের আরোহী ছিলেন। স্পেনের বালেয়ারিক দ্বীপের আঞ্চলিক সরকার এক টুইট বার্তায় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। মাল্লোরকা দ্বীপটি বালেয়ারিক দ্বীপপুঞ্জের অংশ। তারা বলছে, নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। ওই ঘটনার পর জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানায় তারা। স্পেনের একটি বেসরকারি সংবাদ সংস্থা ইউরোপা প্রেস একজন অজ্ঞাত স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ওই বিমানটি একটি ফার্মের জমির ওপর বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই ঘটনার বিস্তারিত জানা যায়নি। এদিকে ওই বিমান ও হেলিকপ্টারের আরোহীদের জাতীয়তা সম্পর্কে কিছু জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন