News71.com
 International
 26 Aug 19, 11:07 AM
 120           
 0
 26 Aug 19, 11:07 AM

ডেনিস প্রধানমন্ত্রীর ভূয়সি প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

ডেনিস প্রধানমন্ত্রীর ভূয়সি প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিনল্যান্ড নিয়ে বিতর্কের পর এবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনকে 'চমৎকার নারী' হিসেবে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সরকারপ্রধানের মধ্যে টেলিফোনে কথা হওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করেন সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখান ট্রাম্প। তবে সেই পরিকল্পনা বানচাল করে দিয়ে ড্যানিশ কর্তৃপক্ষ জানায়, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এর জেরে আগামী মাসে পূর্বপরিকল্পিত কোপেনহেগেন সফর বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসনকে 'জঘন্য' হিসেবেও আখ্যা দেন। জি-সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাওয়ার আগে নিজের পূর্বের অবস্থান থেকে সরে এসে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ড্যানিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়েছেন। এ সময় তিনি তাকে 'চমৎকার একজন নারী' হিসেবে আখ্যা দেন। ট্রাম্প বলেন, তাদের দুজনের মধ্যে খুবই ভালো আলোচনা হয়েছে। ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। তবে সেপ্টেম্বরে তার সফর হবে কিনা এ ব্যাপারে কিছু জানাননি ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন