News71.com
 International
 26 Aug 19, 11:08 AM
 119           
 0
 26 Aug 19, 11:08 AM

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন যুক্তরাষ্ট্রের আহবান॥

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন যুক্তরাষ্ট্রের আহবান॥

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে, সংকট সমাধানে রাজনৈতিক আলোচনার ওপর গুরুত্ব দেয়া হয়। শান্তি প্রতিষ্ঠায় রোহিঙ্গা হত্যাকারীদের বিচার নিশ্চিতেরও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এদিকে, রোহিঙ্গা নির্মূলের দু'বছর পর যুদ্ধ বিধ্বস্ত রাখাইনে এখনো সহিংসতার কারণে দুই লাখ মানুষ জিম্মি রয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম রয়টার্স। তবে বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও জড়িত সেনা কর্মকর্তাদের শুধু অভিযুক্ত করলেই হবে না, সংকট সমাধানে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। গণমাধ্যম বলছে, রোহিঙ্গা নির্মূলের দু' বছর পর রাখাইনের বিভিন্ন অঞ্চলে এখনো সহিংসতা চলছে। যুদ্ধবিধ্বস্ত রাখাইনে মিয়ানমারের কাছে জিম্মি প্রায় দুই লাখ মানুষ। এছাড়া সন্ত্রাস বিরোধী অভিযানের অজুহাতে উত্তরাঞ্চলীয় রাখাইনে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলেও জানায় বার্তা সংস্থা রয়টার্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন