News71.com
 International
 26 Aug 19, 11:36 AM
 167           
 0
 26 Aug 19, 11:36 AM

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭।। আহত ২৫

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭।। আহত ২৫

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু-সহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। যাত্রী বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে। রাজৌরির জেলা উন্নয়ন কমিশনার ইজাজ আসাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা পুঞ্চের প্রসিদ্ধ শারদা শরিফ দর্শনে যাচ্ছিলেন। থানামন্ডি এলাকার কাছে একটি বাঁক পার হওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ৮০০ মিটার গভীর খাদে পড়ে। এই দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ নারী এবং এক শিশু রয়েছে। আহত অবস্থায় কমপক্ষে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনের আঘাত গুরুতর। কয়েকজনের মাথায় আঘাত লাগায় তাদের জম্মুর সরকারি মেডিকেল কলেজে (জিএমসি) স্থানান্তরিত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন