News71.com
 International
 26 Aug 19, 11:36 AM
 157           
 0
 26 Aug 19, 11:36 AM

রাখাইনে সংঘর্ষে ৫০ সেনা নিহত।। দাবি আরাকান আর্মির

রাখাইনে সংঘর্ষে ৫০ সেনা নিহত।। দাবি আরাকান আর্মির

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ও শুক্রবার উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষে ৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। রাখাইনের মিনবায়া ও ম্রাউক-ইউ টাউনশিপে বৃহস্পতিবার ও শুক্রবার দুটি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে বিমান হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। এই দুই টাউনশিপে আরাকান আর্মির বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আর্টিলারি শেলিংও করে সেনাবাহিনী।

এদিকে আরাকান আর্মি জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর ২০০ পদাতিক সৈন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের নিয়ন্ত্রিত দাই থা গ্রামে হামলা চালায়। দাই থা গ্রামের ৫০০ এবং ১৮০০ মিটার দক্ষিণপূর্বে সন্ধ্যা ৭টাউভয়পক্ষের মধ্যে লড়াই মিয়ানমারের ৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। ভয়াবহ এই সংঘর্ষে তাদের তিনজন যোদ্ধা নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে মিয়ানমার সেনাবাহিনী কোনও ব্যাটালিয়ন বা ডিভিশনের সঙ্গে তাদের লড়াই হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি আরাকান আর্মি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন