News71.com
 International
 26 Aug 19, 08:28 PM
 215           
 0
 26 Aug 19, 08:28 PM

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় বুদ্ধির খেল দেখালো ইরান॥

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় বুদ্ধির খেল দেখালো ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রকে যেন ‘বুদ্ধির খেল’ দেখালো ইরান। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের মাস দুয়েক ধরে উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরে ভাসতে থাকা তেলবাহী ট্যাংকার নিয়ে ইরান কিছুটা চাপে থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি যেন নিজেদের দিকে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ওই ট্যাংকারকে আটক করবে বলে বিভিন্নভাবে হুমকি-ধামকিমূলক ইঙ্গিত দিলেও ইরানের কর্তৃপক্ষ সেই নৌযানটিতে থাকা তেল বেচে দিয়েছে। সোমবার (২৬ আগস্ট) ইরান সরকারের মুখপাত্র আলী রাবিই সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তার ভাষ্যে, ট্যাংকারটিতে থাকা ১৩০ মিলিয়ন ডলার মূল্যের ২১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বেচে দেওয়া হয়েছে। তবে কারা সেই তেল কিনেছে তা জানাননি তিনি। তবে এটা সত্য যে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলায় মাঝখানে তৃতীয়পক্ষকে এনে দাঁড় করিয়ে দিলো ইরান। এতে ট্যাংকারটি ঘিরে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা থাকলেও এবার তাদের নতুন করে ভাবতে হবে।

ইউরোপীয় নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় ইরান তেল নিয়ে যাচ্ছে- এমন অভিযোগে গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে আদ্রিয়ান দারিয়া-১ নামের সুপার ট্যাংকারটি আটক করে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনী। এর প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরে একটি ব্রিটিশ ট্যাংকার আটক করে ইরান। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। অবশ্য ইরান শুরু থেকেই সিরিয়ায় তেল নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিল। শেষমেশ, ইউরোপীয় নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়া বা অন্য কোথাও ট্যাংকারটি যাবে না, এমন শর্তে ইরান লিখিত প্রতিশ্রুতি দিলে সেটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেনশাসিত জিব্রাল্টার অঞ্চলের কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন