
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে হবস শহরে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, ওই বাড়ি থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বয়স ১৮ থেকে২৪ বছর। এর মধ্যে দুজন ওই শহরেরই বাসিন্দা, অপর ব্যক্তি ওয়াশিংটন থেকে সেখানে গিয়েছিল। এছাড়া আহত চার জনের বয়স ২০ থেকে ২৩ বছর। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির বয়স ১৯ বছর, তার নাম হেন্ডারসন। আমেরিকায় প্রতি বছর গড়ে 1 লাখ মানুষ গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ৩৩ হাজার মানুষ প্রাণ হারায়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে আমেরিকায় গুলিতে প্রতিদিন গড়ে ১১৬ জন প্রাণ হারিয়েছে।