News71.com
 International
 27 Aug 19, 01:31 PM
 153           
 0
 27 Aug 19, 01:31 PM

মনমোহন সিংয়ের বিশেষ নিরাপত্তা বাতিল করল সরকার।।

মনমোহন সিংয়ের বিশেষ নিরাপত্তা বাতিল করল সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির দেওয়া বিশেষ নিরাপত্তা সরিয়ে নিয়েছে মোদি সরকার। এর পরিবর্তে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সিআরপিএফকে তার নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের ফলে এবার থেকে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এসপিজি নিরাপত্তা পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মনমোহন সিং এখন থেকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন