
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বর্নেও দ্বীপে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোকো উইদোদো। গতকাল সোমবার জাকার্তায় এক সংবাদ সম্মেলেন তিনি এ ঘোষণা দেন। ১৮ লাখ হেক্টর আয়তনের এ দ্বীপটি ইন্দোনেশিয়ার পূর্ব কালিমানতাম প্রদেশে অবস্থিত। আয়তনের তুলনায় জাকার্তায় জনসংখ্যার চাপ বেশি এবং বসবাসের জন্য কষ্টকর হওয়ায় রাজধানী স্থানন্তরের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। উইদোদো বলেন, গেল তিন বছর ধরে গভীর গবেষণা, বিচার বিশ্লেষণ করার পর এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ভৌগলিক দিক থেকে নতুন এ রাজধানী ইন্দোনেশিয়ার মাঝামাঝি। নতুন রাজধানীতে সরকারিভাবে কার্যক্রম শুরু হতে ২০২৪ সাল পর্যন্ত সময় লেগে যাবে।
রাজধানী স্থানান্তরের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২শ' কোটি মার্কিন ডলার। যা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং সরকারি তহবিল থেকে জোগান দেয়া হবে। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা পৃথিবীর অন্যতম জনবহুল শহর। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে এ শহর। বিশ্লেষকরা বলছেন, রাজধানী সরিয়ে নেয়ার অন্যতম কারণ এটি।