News71.com
 International
 28 Aug 19, 12:20 AM
 204           
 0
 28 Aug 19, 12:20 AM

বিরোধীদের ব্ল্যাক ম্যাজিকে অরুণ জেটলি ও সুষমা স্বরাজদের মৃত্যু॥বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা

বিরোধীদের ব্ল্যাক ম্যাজিকে অরুণ জেটলি ও সুষমা স্বরাজদের মৃত্যু॥বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ বিরোধী পক্ষ ব্ল্যাক ম্যাজিক করছে, এর কারণে বিজেপির হেভিওয়েট নেতাদের মৃত্যু হচ্ছে বলে দাবি করেছেন ভোপালের বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা। এমনই এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন তিনি। গতকাল সোমবার ভোপালে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌড়ের স্মরণে একটি শোক সভায় এমন মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ব্ল্যাক ম্যাজিকের কারণে সম্প্রতি অরুণ জেটলি ও সুষমা স্বরাজদেরও মৃত্যু হয়েছে। এদিকে বিজেপি এমপির এই বেফাঁস মন্তব্যের পর স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে পড়েছেন দলের নেতারা। এছাড়া নিন্দায় সরব হয়েছে কংগ্রেসও।

 

 

 

প্রজ্ঞা আরো বলেন, লোকসভা ভোটের সময় এক মহারাজজি আমাকে প্রার্থনা শক্তি বাড়াতে বলেছিলেন, কারণ দুঃসময় আসছে। আর বিজেপির ক্ষতি করার জন্য বিরোধীরা ‘মরক শক্তি’ প্রয়োগ করছে। সে সময় তিনি বলেন, আপনারা এ কথাগুলো বিশ্বাস করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে এতে সত্যিটা বদলে যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন