News71.com
 International
 28 Aug 19, 12:22 AM
 193           
 0
 28 Aug 19, 12:22 AM

ঘাতক সেই জাগুয়ার গাড়ীর ছবি দেখিয়ে সতর্ক করবে কলকাতা পুলিশ॥

ঘাতক সেই জাগুয়ার গাড়ীর ছবি দেখিয়ে সতর্ক করবে কলকাতা পুলিশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ বৃষ্টির রাতে কলকাতা শহরে দুই নিরীহ বাংলাদেশি নাগরিকের প্রাণ কেড়েছিল ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতিতে ছোটা জাগুয়ার। সেই ঘটনায় চালকের আসনে বসে থাকা শহরের নামি রেস্তোঁরা আর্সেনালের মালিকের ছেলেকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু এখানেই শেষ নয়। এমন দুর্ঘটনার পুনরাবৃতি যেন না ঘটে সেজন্য কলকাতার পথ নিরাপত্তা সপ্তাহে রাস্তায় লাগানো হয়েছে ঘাতক ওই জাগুয়ারের ছবি। জাগুয়ারসহ কলকাতায় যেসব অত্যাধুনিক মডেলের গাড়ি চলে অর্থাৎ পোর্শে, মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডব্লিউ, ফেরারি, স্কোডা- সেগুলি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতি তুলতে পারে। ফলে শহরে এ ধরনের গাড়ির চালকদের গতি নিয়ন্ত্রণে আনতে এবার পুলিশ পথে পথে সচেতন করবে ওই ঘাতক জাগুয়ারের ছবি ও সেদিনের ঘটনার বর্ণনায়। 

 

পুলিশের আরেক কর্মকর্তা জানান, এমনিতে এ ধরনের অত্যাধুনিক গাড়িগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি থাকে। তারপরেও চালক নিয়ম অমান্য করে গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটে। জাগুয়ারের চালকের আসনে বসে থাকা রাঘিব পারভেজ নিয়ম মেনে সিটবেল্টও লাগাননি। এই গাড়িতে সিটবেল্ট না বাঁধলে গাড়ি স্টার্ট নেওয়ার কথা নয়। তাই তিনি সিটের পাশে একটি নকল হোল্ডার বানিয়ে তাতে সিটবেল্ট লাগিয়ে রেখেছিলেন।  চালকরা যাতে ঠিকমতো সিটবেল্ট লাগান, গতির নিয়ম মেনে গাড়ি চালান, তা নিয়েই চালক ও গাড়ির মালিকদের সচেতন করা হবে। কলকাতা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন