News71.com
 International
 28 Aug 19, 12:22 PM
 160           
 0
 28 Aug 19, 12:22 PM

ভারতের ত্রিপুরায় অর্গানিক পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগ॥

ভারতের ত্রিপুরায় অর্গানিক পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ত্রিপুরা সরকার এবার অর্গানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত ‘অর্গানিক পদ্ধতিতে চাষ ও চাষে উৎপাদিত ফসল বিপণন বিষয়ক’ এ কর্মশালার উদ্বোধন করেন এ কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ত্রিপুরায় অর্গানিক পদ্ধতিতে ফল, সবজি ও বেশকিছু শস্য চাষ হয়। যা বিশ্বের অনেক দেশের কাছে এখন পরিচিত। এরই ধারাবাহিকতায় এবার রাজ্য সরকার অর্গানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর বিশেষ জোর দিচ্ছে। বিশেষ করে রাজ্যের নদীসহ বিল ও হাওর, জলাশয়ে প্রাকৃতিক ভাবে যেসব মাছ হচ্ছে সেগুলোকে অর্গানিক মাছ হিসেবে দেশ-বিদেশে পরিচয় করানো উদ্যোগ নিয়েছে সরকার। কিছুদিনের মধ্যে সরকার এ ঘোষণা দেবে। আর অর্গানিক পদ্ধতিতে মাছ চাষের রাজ্য হিসেবে ত্রিপুরা ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে উঠে আসবে। এর ফলে বিশ্বব্যাপী রাজ্যের উৎপাদিত অর্গানিক মাছের আকর্ষণ বাড়বে। অনুষ্ঠান শেষে প্রজ্ঞা ভবনের বাইরে আয়োজিত অর্গানিক ফল ও মসলার প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এসময় তার সঙ্গে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন