
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে লখনৌ-দিল্লি মহাসড়কে গতকাল মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী টেম্পুর ওপর ট্রাক উল্টে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রদেশের শাহজাহানপুর জেলার জামাকা দোরাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালের দিকে জামাকা দোরাহার রোজা পুলিশ স্টেশনের কাছে একটি চলন্ত ট্রাক একটি যাত্রীবাহী টেম্পুর ওপর উল্টে পড়ে। এতে ১৭ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান মেডিক্যাল কর্মকর্তা আরপি রাওয়াত বলেন, আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।