News71.com
 International
 28 Aug 19, 01:13 PM
 131           
 0
 28 Aug 19, 01:13 PM

শর্ত সাপেক্ষে মুক্তিতে রাজি নন জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা-ওমর।।

শর্ত সাপেক্ষে মুক্তিতে রাজি নন জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা-ওমর।।

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা শর্ত সাপেক্ষে মুক্তি পেতে রাজি হলেন না। এতে করে তিন সপ্তাহ পরেও তাদের বন্দিদশা কাটল না। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সাবেক এই দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি সেসময় তাদের প্রস্তাব দেন, অজ্ঞাত স্থান থেকে তাঁদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার। শর্ত রাখেন বন্দিদশা থেকে মুক্তি পেলে, সমর্থকদের নিয়ে কোন সভা সমাবেশ করা যাবে না। জানা যায়, এমন শর্তে রাজি হননি মেহবুবা এবং ওমর। এতে অবশ্য কেন্দ্র সিদ্ধান্ত নেয় তাদের আরও বেশ কিছু বন্দি করে রাখার। তবে সত্যপাল মালিক দাবি করেছেন, তেমন কোনও প্রস্তাব নিয়ে তিনি মেহবুবা এবং ওমরের সঙ্গে দেখা করেননি। কারণ হিসেবে তার ব্যাখ্যা, কাউকে আটক করা বা ছাড়া তা রাজ্যপাল সিদ্ধান্ত নেয় না। এদিকে এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন