News71.com
 International
 28 Aug 19, 01:14 PM
 146           
 0
 28 Aug 19, 01:14 PM

সিরিয়ার ক্ষতি করতে চায় আমেরিকা।।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

সিরিয়ার ক্ষতি করতে চায় আমেরিকা।।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ করে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে ৬১তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হতে যাচ্ছে। মার্কিন সরকার ওই মেলায় অংশগ্রহণের ব্যাপারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, দামেস্ক বাণিজ্যমেলায় যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমেরিকার এ হুমকির অর্থ হচ্ছে দেশটি সিরিয়ার ক্ষতি করতে চায়। বিবৃতিতে ওয়াশিংটনের এ পদক্ষেপকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলা হয়, মার্কিন সরকার কার্যত সিরিয়া পুনর্গঠনের কাজে বাধা সৃষ্টি করছে।

দামেস্ক আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এরইমধ্যে যেসব দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান স্টল বরাদ্দ নিয়েছে সেসব দেশের মধ্যে রয়েছে ইরান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল, আলজেরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইরাক, ওমান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চেক প্রজাতন্ত্র। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে। এমন সময় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে যখন সিরিয়ার বেশিরভাগ এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে এবং বিধ্বস্ত এলাকাগুলোর পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে শুরু হওয়া সহিংসতা শেষ হওয়ার পথে রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন